১৭টি বিপজ্জনক আইওএস অ্যাপ্লিকেশন

২৭ অক্টোবর, ২০১৯ ১৭:২৪  
অ্যাপলের অপারেটিং সিস্টেম (আইওএস) সাধারণত অ্যান্ড্রয়েডের থেকে নিরাপদ বলে বিবেচিত হয়ে আসছে। কেননা আইওএস অ্যান্ড্রয়েডের তুলনায় খুব কম হ্যাকিং-এর শিকার হয়। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় আইওএসও ম্যালওয়্যার আক্রমণ থেকে নিরাপদ নয়। গত বৃহস্পতিবার একটি প্রতিবেদনে অ্যাপলের অফিসিয়াল অ্যাপ স্টোরে ম্যালওয়্যার আক্রান্ত ১৭টি অ্যাপস উন্মোচিত করেছেন ওয়ানডেরা থ্রেট ল্যাবস-এর গবেষকরা। একবার ডাউনলোড হয়ে গেলে, ক্ষতিকারক অ্যাপগুলি একটি ট্রোজান দিয়ে জালিয়াতি এবং বিজ্ঞাপন সংক্রান্ত ক্ষতিকারক কার্যকলাপ চালায় হ্যাকাররা। এর মধ্যে অনবরত ওয়েব পেজ খোলা এবং কোনও ইউজার ইন্টারঅ্যাকশন ছাড়াই বিভিন্ন লিঙ্কে ক্লিক হওয়া ইত্যাদি কার্যকলাপ ঘটে। এই ম্যালওয়্যার আক্রমণের কারণে সমানভাবে হুমকির মুখে পড়ছে আইফোন, আইপডস ও আইপ্যাড। এদিকে ওয়ানডেরা থ্রেট ল্যাবস-এর গবেষকদের পক্ষ থেকে বলা হয়, ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি করে প্রতি ক্লিকের মাধ্যমে পরিশোধকৃত অর্থ উপার্জনের জন্য এই বিদ্বেষমূলক আচরণ করছে হ্যাকাররা। তবে এই ১৭টি বিপজ্জনক আইওএস ইতিমধ্যে অ্যাপ্লিকেশন অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল। ডিজিবাংলা/প্রান্ত